তিন সপ্তাহও বাকি নেই। এরপরই নিষেধাজ্ঞা থেতে রেহাই পাচ্ছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এর পরই ব্যাট বলের লড়াইয়ে ফিরবেন সাকিব।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের কিন্তু টেস্ট দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ স্থগিত হওয়ায় সে সুযোগ আর হয়ে উঠেনি সাকিবের। ২৯ তারিখ থেকে নিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন তিনি।
এরই মধ্যে আজ বিসিবি সভাপতি ঘোষণা দিলেন, নভেম্বরের মাঝখানে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন বলেন, ‘অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।’ তার মানে বিসিবি বসের কথায় স্পষ্ট যে সামনের মাসেই মাঠে ফিরছেন সাকিব।
কেএস/বার্তাবাজার