বগুড়ার আদমদীঘিতে জমিতে পড়ে থাকা সেচ পাম্প মেশিনের ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আবু তালহা (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা নাজিবর রহমান।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার শিবপুর পূর্ব মাঠে ঘটনাটি ঘটে। পরে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এদিকে ঘটনার পর সেচপাম্প মালিকের শাস্তির দাবিতে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এইচ, এম এরশাদ ও ওসি জালাল উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার শিবপুর গ্রামের নজিবর রহমান ও তার ছেলে ধানক্ষেতে কীটনাশ প্রয়োগ করতে সরঞ্জাম নিয়ে পূর্ব মাঠের জমিতে যান। সেখানে জমিতে একটি অগভীর নলকুপের তার ছিড়ে ছিল। ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করার সময় আবু তালহা জমিতে নামার সাথেই তাকে অগভীর নলকুপের বিদ্যুতের ছেঁড়া তার শরীরে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় চেলেকে বাঁচাতে গিয়ে বাবাও আহত হন।
এই সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুপ্ত গ্রামবাসি অগভীর নলকুপের মালিকের বিচার দাবীতে মহাসড়কের শিবপুর হাটখোলায় কাঠের গুল দিয়ে ব্যারিকেট দিয়ে অবরোধ করে। অবরোধে প্রায় আধা কিলোমিটার সড়কে যানজট সৃষ্ঠি ও বাস যাত্রীরা দুর্ভোগে পড়েন।
নিহতের বাবা নজিবর রহমান জানান, জমিতে পানি সেচের দরকার নেই তারপরও অগভীর নলকুপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে রেখে দেয়া ছিল।অগভীর নলকুপের মালিক গোলাম মোস্তাফা জানায়, বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়েছিল সেটা জানা ছিলনা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
কেএস/বার্তাবাজার