যশোরের বাঘারপাড়ায় ২২ পিচ ইয়াবাসহ মোঃ সেলিম হোসেন(২৩) ও মোঃ ইমরান হোসেন(২১) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৬ অক্টোবর)সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বাঘারপাড়া থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ সেলিম হোসেন(২৩)ও একই গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন(২১)।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ “বার্তা বাজার”কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই)মোঃ নবুয়াত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঘারপাড়া থানাধীন নারিকলে বাড়িয়া গ্রামস্থ নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২২ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) রুজু করা হইয়াছে। যাহার মামলা নং—০৩, তারিখ—০৬/১০/২০২০।
কেএস/বার্তাবাজার