দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ, নারীসহ আটক ২

দিনাজপুরের বিরলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে।

আটককৃতরা হল- উপজেলার পলাশবাড়ী ইউপি’র পলাশবাড়ী মুন্সিপাড়া গ্রামের বুদু মোহাম্মদের ছেলে লিটন (৩০) ও একই এলাকার সুমনের মেয়ে শানু আরা (২৪)। একই ইউপি’র কটিয়াপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মোস্তফা (২৮) নামের আরেক আসামী পলাতক রয়েছে।

জানা যায়, উপেজেলার রাণীপুকুর ইউপি’র জগতপুর দক্ষিণপাড়া গ্রামের ওই ছাত্রী গত ৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় উঠে। তখন পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার শানু আরা (২৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে লিটন হোসেন (৩০) ও একই ইউপি’র মোস্তফা (২৮)’র হাতে তুলে দেয়।

লিটন ও মোস্তাফা ওই ছাত্রীকে জোর পূর্বক একটি চার্জার ইজিবাইকে করে বিকাল সাড়ে ৩টার দিকে বিরল-দিনাজপুর সড়কের কাঞ্চন মোড় এলাকার জীবন মহলে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ৪ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীকে অজ্ঞাত এক বাড়িতে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আবারও লিটন ও মোস্তফা জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এদিকে, ওই ছাত্রীকে খোঁজাখুজির এক পর্যায়ে ছাত্রীর পরিবারের লোকজন একাজে সহায়তাকারী নারী শানু আরাকে চাপ দিলে পরদিন ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অভিযুক্ত লিটন ও মোস্তফা ওই ছাত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে।

পরে ওই ছাত্রী পরিবারের লোকজনদের কাছে এ ঘটনা জানালে ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৩ জনকে আসামি করে বিরল থানায় একটি সংশ্লিষ্ট ধারায় মামলা করে। মামলার পরেই পুলিশের তৎপরতায় রাতেই ধষৃনের অভিযুক্ত লিটন ও এ কাজে সহায়তাকারী নারী শানু আরাকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিরল থানার অফিসার ইনজার্চ ইন্সপেক্টর আব্দুল কাদের (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় এজাহার করার পরই লিটন হোসেন ও সহায়তাকারী শানু আরাকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে অপরজন মোস্তফা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর