অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি হারালেন বিসিসির ৪ কর্মকর্তা

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চুড়ান্তভাবে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চার কর্মকর্তাকে।

গত ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

চাকরি থেকে অব্যফতি প্রাপ্তরা হলে- সিটি করপোরেশনের ট্রেড সুপারিন্টেনডেন্ট মো. আজিজুর রহমান, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, হাট বাজার শাখার সুপারিন্টেনডেন্ট নুরুল ইসলাম এবং প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ।

এ বিষয়ে বিসিরসির জনসংযোগ কর্মকর্তা জানান, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ট্রেড সুপারিন্টেনডেন্ট মো. আজিজুর রহমানের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন স্থানে সিটি করপোরেশের স্টল বরাদ্দ নেয়া, হাট বাজার শাখার সুপারিন্টেনডেন্ট নুরুল ইসলামের বিরুদ্ধেও নামে-বেনামে স্টল বরাদ্দ ও বিভিন্ন স্টল থেকে অবৈধভাবে ভাড়া উত্তোলন এবং উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আর্থিক সুবিধা নিয়ে করপোরেশনের রাস্তা কেটে ফেলার অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর