জঘন্য অপরাধের বিচার কি হওয়া উচিত, জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া বর্বরোচিত এই ঘটনায় কি বিচার হওয়া উচিত তা জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেই। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই যে ঘটনাগুলি ঘটছে, যেমন ধর্ষণ, পর্নোগ্রাফির মতো করে ভিডিও করে একজনের ওপর নির্যাতন করা হয়েছে।… এ ধরনের জঘন্য অপরাধের জন্য কী শাস্তি হওয়া উচিত?
তিনি বলেন, অবশ্যই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবে। আমরা সেই কাজটিই করব, যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তাবাহিনী দিতে পারেন। সে জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার পরপরই আমরা অপরাধীদের শনাক্ত করছি এবং ধরছি। এখানে কোনো রকমের শৈথিল্য কিংবা গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি কিংবা করেনি। সব জায়গায় নিরাপত্তাবাহিনী যথাযথভাবে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে ধরেছে।
বার্তাবাজার/এসজে