র‍্যাবের অভিযানে ৯ রোহিঙ্গা সন্ত্রাসী আটক: আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫। আটক ব্যক্তিরা রোহিঙ্গা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত এবং সম্প্রতি কুতুপালং রোহিঙ্গা শিবিরে ‘গোলাগুলি’র ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিলো বলে জানিয়েছে র‌্যাব।

আজ মঙ্গলবার সকালে চাকমারকুল পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে দেশীয় তৈরি ৪টি বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ, ধারালো কিরিচ, লোহার রড ও গুলতি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কাছিম আলীর ছেলে রশীদ আহম্মদ (৩২), দুদু মিয়ার ছেলে ছলিম উল্লাহ (৫৫), আহমদ হোছনের ছেলে শফিক আলম, মৃত কালামিয়ার ছেলে আবদুল হামিদ(২০), আবদুল গাফফারের ছেলে মোঃ ছাবের, মৃত আবদুল খালেকের ছেলে মোঃ ছালাম (৫০), ফয়েজ আহমেদের ছেলে মােঃ ইসমাইল(২৫), মৃত লােকমান হােসেনের ছেলে হারুনুর রশিদ (২৮), মৃত নাজু মিয়ার ছেলে ফয়েজ আব্দুল্লাহ। এরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি গ্রুপ ও অনিবন্ধিত রোহিঙ্গাদের সাথে অন্তকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় গত দুই দিনে ৩ ব্যক্তি খুন হয়। এর আগে ৩০ সেপ্টেম্ব একইভাবে সংঘর্ষে ১৫ জনেরও বেশি রোহিঙ্গা আহত হয়েছে। এই ঘটনার পরে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক অভিযানের মুখে রোহিঙ্গা সন্ত্রাসী কুতুপালং ছেড়ে টেকনাফ উপজেলার চাকমারকুল পাহাড়ে অবস্থান নেয়। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ৯জন রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় বেশ কিছু গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর