ইরাকের রাজধানীতে ২টি রকেট হামলা

গভীর রাতে ইরাকের রাজধানী বাগদাদে ২টি রকেট হামলার ঘটনা ঘটেছে। বাগদাদে গ্রিন জোনের পাশে রোববার এই হামলা চালানো হয়েছে। ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

ওই বিবৃতিতে আরো জানা যায় ,ওই হামলার ঘটনায় কোনো হতাহত হয়নি। রকেট হামলাটি হয়েছে একটি হোটেলের সামনে। ওই হোটেলে ইরাকের পর্যটকরা ছাড়াও সরকারি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

দেশটির সেনাবাহিনীর দাবি, এটি কোনো সন্ত্রাসী গ্রুপগুলোর কাজ। এসব হামলা বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে চালানো হয় বলে দাবি ইরাকি কর্তৃপক্ষের।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর