নোয়াখালির বেগমগঞ্জে বর্বরোচিত নারী নির্যাতন ও সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মানবন্ধন করে রক্ত তরঙ্গ নোয়াখালী এবং মল্লিকা দিঘীরপাড় সচেতন নাগরিক সমাজ। আজ(মঙ্গলবার) সকালে মল্লিকা দিঘীরপাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলের রক্ত তরঙ্গের নোয়াখালী উপদেষ্টা মন্ডলীর সদস্য গাজী সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘঠনটির সদস্য তুহিন, তারেক এবং জাহেদসহ আরো অনেকেই। এসময় তারা পূর্বের ধর্ষকদের শাস্তি এবং ধর্ষণ এর বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন করার আহ্বান জানান।
কেএস/বার্তাবাজার