ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি

নোয়াখালীতে নারী নির্যাতন সহ সারাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাম গনতান্ত্রিক জোট।

মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথক দুটি সময়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাব এর সামনে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতিবাদী কর্মসূচিতে সভাপতিত্ব করেন সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য রওশন আরা চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন নুর মোহাম্মদ আনসার, কালের কন্ঠের প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, মহিলা পরিষদ থেকে সুব্রতা রায়, ক্ষেতমজুর সমিতির দেলোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির আখতারুল ইসলাম রাজু, গ্রীন ভয়েসের কলি আখতার, মহিলা গীতা সংঘের অপু রায়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ফাল্গুনী তরফদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে কৌশিক মোহন্ত প্রমুখ।

অন্যদিকে বিকেল ৪টায় জেলার শাপলা চত্বরে বাম গনতান্ত্রিক জোটের ব্যানারে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির আখতারুল ইসলাম রাজু,নুর মোহাম্মদ আনসার প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর