পাবনা আটঘরিয়া উপজেলায় চাঁদভা ইউনিয়নের পাবনা-চাটমোহর সড়ক বাঐখোলা বাজার মোড়ের বাক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে চাঁদভা এলাকাবাসী।
আজ মঙ্গলবার বিকেলে বাঐখোলা বাজারের ঝুঁকিপূর্ণ মোড়ে প্রাথমিক শিক্ষক সমিতি আটঘরিয়া উপজেলা’র সভাপতি আলহাজ্ব আশরাফ আলী মাস্টার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য ইশারত আলী, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, চাটমোহর-পাবনা সড়ক বাঐখোলা বাজারের ঝুঁকিপূর্ণ মোড়টি, প্রতিদিন মোড়টির বাকে দূর্ঘটনার শিকার হচ্ছেন নানা পেশার মানুষ, হারাচ্ছে প্রানো।
সড়কের পাশেই রয়েছে একটি মার্কেট। উল্টো দিক থেকে গাড়ি আসলে বোঝার কোনো উপায় নেই। অথচ, সেখানে নেই কোনো ল্যাম্পপোস্ট কিংবা গতিরোধক। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে সেখানে। এমনকি প্রতিমাসে ২-৩ জন করে মৃত্যুবরণও হচ্ছে এই বিপদজনক মোড়ের বাকটিতে। তাই অতি বিরম্বে সড়ক বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাঐখোলা মোড়ের বাকটি অতি দ্রুত সড়কটির সংস্কার এর দাবি জানান বক্তারা।
বার্তাবাজার/অমি