
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (মঙ্গলবার) আশুলিয়ার জিরাবো কলেজ রোড, ঋষিপাড়া এবং নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অবৈধ চক্র আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ ৬০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি