ভেদরগঞ্জে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের বিদায় সংবর্ধনা

শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার সময় উপজেলা শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে সরকারি বিধিমালা অনুযায়ী বদলি জনিত কারণে তার কর্মস্থল পরিবর্তন হওয়ায় তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগণ জেলা প্রশাসক কাজী আবু তাহেরের শরীয়তপুরে চাকরিকালীন সময়ের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের দিক তুলে ধরে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শঙ্কর চন্দ্র বৈদ্য, উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) মাসুম আবির,ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী,বীর মুক্তিযোদ্ধা মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম,ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম রশিদুল বাড়ী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া সহ প্রমুখ।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাব, উপজেলা শিক্ষক,উপজেলা স্কাউট, তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসন কাজী আবু তাহের সকল সরকারি ও বেসরকারী বিভিন্ন পেশাজীবী কর্মরত সকলের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন শরীয়তপুর জেলায় তার কর্মরত অবস্থায় তিনি শরীয়তপুর কে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামীতে ব্যাপক সম্ভাবনাময় আধুনিক নগরীতে পরিণত হবে শরিয়তপুর জেলা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে তিনি বিদায় জানান এবং সেইসাথে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় যোগদানের জন্য সকলের কাছে দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর