জামালপুর শহরের কম্পপুর গ্রামে স্ত্রী ফাতেমা বেগম হত্যা মামলার একমাত্র আসামী স্বামী ছাইদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে মেলান্দহ উপজেলার মনিরামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় ছাইদ আলীকে।
পুলিশ জানায়, গেল রোববার রাতে ও রাতে ৯ টায় শহরের কম্পপুর গ্রামে দাম্পত্য কলহের জেড় ধরে স্ত্রী ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী ছাইদ আলী। হত্যাকান্ডের পরই পালিয়ে যায় ছাইদ আলী।
এ ঘটনায় নিহত ফাতেমা বেগমের মা জয়গুন বিবি বাদী হয়ে মেয়ের জামাই ছাইদ আলীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মেলান্দহ উপজেলার মনিরামপুর গ্রাম থেকে ছাইদ আলীকে গ্রেফতার করে।
আজ গ্রেফতারকৃত ছাইদ আলীকে আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে মেয়ে হত্যাকারী ছাইদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মামলার বাদী জয়গুন বিবি।
বার্তাবাজার/অমি