বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে সুপারী দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে দরজা জানালা আটকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে একই এলাকার কদম মোল্লা। এমন খবর পেয়ে মেয়ের ১৩ বছরের ভাই এলাকার লোকজন নিয়ে দরজা জানালা ভেঙে বোনকে উদ্ধার করে।
উদ্ধারের সময় ধর্ষক কদম মোল্লা মেয়ের ভাইকে দা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই কদম মোল্লাকে রায়েরতবক থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া কদম মোল্লা একই এলাকার হাসেম মোল্লার ছেলে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, কদম মোল্লার নামে ধর্ষণের চেষ্টা ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/অমি