নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ হতে বৃক্ষ রোপন, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ডিমলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের সভাপতি সেকেন্দার আলী বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা সরকারী মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অনুকুল কুমার রায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর