মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে স্থানীয় বাজারে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক।

এ কারনে প্রতিপক্ষরা দির্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করে আসছে। সম্প্রতি একটি মেয়েলী ঘটনা নিয়ে নিহত মশিউর রহমানের মামাতো ভাই ডলার মিয়ার সাথে প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মশিউর রহমানকে স্থানীয় বাজারে একটি চা-এর দোকানে একা পেয়ে ধারালো অস্ত্রো দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর