কক্সবাজারের টেকনাফ থেকে ৯ রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ ধাওয়া করে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে টেকনাফের চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়।
কক্সবাজারের র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গত কয়েকদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। এতে গোলাগুলিতে তিনজন রোহিঙ্গাও মারা যায়। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল এ অভিযান চালায়।
মেজর মেহেদী হাসান বলেন, এ সময় অভিযান টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে মঙ্গলবার সকাল তাদেরকে ধাওয়া করতে করতে টেকনাফের চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি অস্ত্র, ২০ রাউন্ড ও কিছু কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক ৯ জনই রোহিঙ্গা ডাকাত। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হবে।
বার্তাবাজার/আর.আর