মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তাল নোয়াখালী

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশ ব্যাপি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ নোয়াখালী প্রেসক্লাব, ডিসি অফিস, মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল, মানবন্ধনে উত্তাল ছিল সকাল থেকে।

সকালে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, নোয়াখালী।

জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক জানায়, গত ১ মাসে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেমর মাসে নোয়াখালীতে ধর্ষণ-১টি, গণধর্ষণ-১টি, ধর্ষণ চেষ্টা-৩টি, মামার উত্ত্যাক্ত সইতে না পেরে আত্নহত্যাসহ আত্নহত্যা-২টি, নারী হত্যা-২টি, নারীর মরদেহ উদ্ধার- ২টি”র মত উল্লেখযোগ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে।

জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং তোফাজ্জল হোসেনের স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এবিএম আবদুল আলিম, মুহাম্মদ আলমগীর, দৈনিক সচিত্র নোয়াখালীর প্রকাশক ও সম্পাদক আমিরুল ইসলাম হারুন, কাউন্সিলর লিলি রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেহেদী হাসান প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশ ব্যাপি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।

উল্লেখ্য, গত রোববার (০৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর