ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন

ধর্ষণ একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এবং ধর্ষকদের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবী নিয়ে ভোলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে শহরের বিভিন্ন কলেজ,মাদ্রাসা,স্কুলের কয়েকশতাধিক সাধারন শিক্ষার্থীরা বিভিন্ন ধর্ষন প্রতিরোধে বিভিন্ন ব্যানার ও ফ্যাস্টুল ও প্ল্যাকার্ড নিয়ে ধর্ষনের প্রতিবাদে মানবন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও শ্রেনিপেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন। প্রয়োজনে ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি ও কার্যকরের দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করেন তারা।

এসময় বক্তব্য রাখেন-ভোলা জেলা সচেতন নাগরিক ফোরাম এর সভাপতি মো: শফিকুল ইসলাম, ভোলা সরকারি কলেজ এর সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন ও প্রমুখ

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর