‘ধর্ষণকে’ রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে: কাদের

ধর্ষণ একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ও বটে। এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বললেন দুর্বৃত্তের কোন দলীয় পরিচয় নেই।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্পাদকমন্ডলীর সভায় তিনি এ বক্তব্যে রাখেন।

সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বললেন, সরকার স্বপ্রণোদিত হয়ে সব অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। কারো প্রতি সরকার পক্ষপাত দেখায়নি সে যত বড় নেতাই হোক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যাতে দলে স্থান না পায় সেদিকে সতর্ক এবং লক্ষ্য থাকতে হবে আমাদের সকলের ।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর