দক্ষিণ আফ্রিকায় জাকির হোসেন নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯ টায় দেশটির বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাকিরের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর।
নিহত জাকির হোসেনের ভাগ্নে ওয়াহিদ আহমদ খুনের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।
বার্তাবাজার/কে.জে.পি