পাকুন্দিয়ার নতুন ওসি সারোয়ার জাহানের মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা

কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানায় নবাগত যোগ দেওয়া অফিসার ইনচার্জ সারোয়ার জাহান পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া থানার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ওসি সারোয়ার জাহান মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বক্তব্য শুরু করেন।

উপজেলায় কিশোর গ্যাং সহ জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কাম্য।

তিনি বলেন, কোনো মাদকাসক্ত এবং মাদক কারবারির সাথে আমাদের কারও সম্পর্ক থাকবে না, আমরা যেই কোনো বিনিময়ে মাদকমুক্ত একটা পাকুন্দিয়া গড়ব ইনশাআল্লাহ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার কথা বলেন।

মতবিনিময় সভায় পাকুন্দিয়া উপজেলার সিনিয়র ও জুনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার উপস্থাপনায় ছিলেন, পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর