শাহবাগে জড়ো হচ্ছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তাদের গণজমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে ধর্ষণবিরোধী গণজমায়েত।

বৃষ্টি উপেক্ষা করেও ধীরে ধীরে শাহবাগ মোড়ে আসছেন আন্দোলনকারীরা।

এরপর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করবেন আন্দোলনকারীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর