থাবাং মোরের বিরুদ্ধে অর্থ অপব্যবহারের অভিযোগ

চলতি বছরের আগস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী পদ থেকে বরখাস্ত করা হয় থাবাং মোরেকে। এবার তার বিরুদ্ধে অর্থ অপব্যবহারের গুরুতর অভিযোগের নথি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ফরেনসিক বিভাগ ‘ফানডুজি’।

যদিও এই নথির বিস্তারিত গোপন রাখা হয়েছে। তবে শর্ত সাপেক্ষে সংক্ষিপ্ত নথি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ‘ফানডুজি’র প্রকাশিত প্রতিবেদনে মোরের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, বোর্ডের ক্রেডিট কার্ড ব্যবহার করে মদ ক্রয় ও বোর্ডের নীতি অনুসরণ না করার অভিযোগ আনা হয়েছে।

সম্পূর্ণ ফরেনসিক প্রতিবেদনটি ইতোমধ্যে বোর্ডের সদস্যদের কাছে অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। ২৭ আগস্ট সিএসএ এক বিবৃতির মাধ্যমে জানায় তারা মোরেকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছে।

এরপর নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেয়া হয় কুগান্দ্রি গোভেন্দারকে। যদিও ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই সাময়িক বরখাস্ত হয়ে ছিলেন মোরে। ২০১৯ সালের ডিসেম্বরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের অভ্যন্তরীণ দুর্নীতির তদন্তের জন্য ফানডুজিকে নিয়োগ করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর