নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে গত মাসের (সেপ্টেম্বর) শুরুতে। এর ৩২ দিন পর অনলাইনের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এ পাশবিক নির্যাতনের ভিডিও। কিন্তু এ ঘটনায় এক মাসেরও বেশি সময়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল- এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, ‘৩২ দিন পর ভিডিও ভাইরাল হয়েছে- এর আগে পুলিশ কী করেছে?’ অন্যদিকে কোনো মানবাধিকার সংগঠন আদালতের শরণাপন্ন না হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন উচ্চ আদালত।
সোমবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এমন মন্তব্য করেন। এরপর রুল জারিসহ ও পাঁচ দফা নির্দেশনা দেন আদালত।
কেএস/বার্তাবাজার