মাত্র ৫০০ টাকায় শিশু ধর্ষণের ঘটনা দফারফার চেষ্টা

চট্টগ্রামে ৭৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৫০০ টাকার নোট ধরিয়ে দিয়ে ঘটনা দফারফার চেষ্টাও চালানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় ওই শিশুর পিতা বাদি হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার উরকিরচর আবুরখীল নন্দনকানন এলাকার সাধন বড়ুয়া (৭৫) গত শনিবার বিকেল আনুমানিক ৪টায় ওই শিশুকন্যাকে ফুসলিয়ে ও লোভ দেখিয়ে তার বসতঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুকন্যাকে ৫০০ টাকার একটি নোট দেয়। শিশুটির ফুপু তার হাতে ৫০০ টাকার নোট দেখে জিজ্ঞেস করলে শিশুটি ঘটনা খুলে বলে। ধর্ষিতা শিশুর বাবা ঘটনার দুইদিন পর রাউজান থানায় এহাজার দেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ধর্ষক আমার আত্মীয়। ফলে বিষয়টি আমরা সমঝোতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা এটাকে অপরাধ মনে করছে না, তাই তাই মামলা করেছি। সমাঝোতার চেষ্টার জন্যই মামলা করতে দেরি হয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে আটকের চেষ্টা চলেছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর