গৃহবধূকে নির্যাতন: আসামী দেলোয়ারের খামার থেকে ককটেল ও গুলি উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার দেলোয়ার হোসেনের মাছের খামার থেকে ৭টি ককটেল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সরকারি পরিচালক জসিম উদ্দিন।

এর আগে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আটকের সময় দেলোয়ারের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধারের কথা জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, দেলোয়ার ও তার বাহিনী বেগমগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এছাড়াও বেগমগঞ্জের নারী নির্যাতনের ঘটনায়ও অভিযুক্ত সে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর