নারী ও শিশু নির্যাতনের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে’। এমনটা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন ‘নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অর এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে’ উল্লেখ করে তিনি এ ধরনের পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ (সোমবার) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান মিড নাইট সরকারের আমলে চারদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের মহোৎসব শুরু হয়েছে।’
কেএস/বার্তাবাজার