চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০০০ পিস ইয়াবা সহ মোঃ ইব্রাহীম নামে এক যুবককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিশ্বজিৎ বর্মন জানান, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় ও অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে তিনি ১নং টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৫ অক্টোবর) সকাল সোয়া নয়টায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা সহ মোঃ ইব্রাহীম (২৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।