লক্ষ্মীপুরে ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে গনধর্ষণ

এবার লক্ষ্মীপুরের রামগতিতে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এক বিধবা নারীকে (৩৮) দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। পরে ওই নারী নিজে বাদী হয়ে রামগতি থানায় পাঁচজনের নামে মামরা করেন। এর পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেল ও জামাল নামে দুই আসামিকে গ্রেফতার করে।

সূত্রে জানায় , ওই নারীর স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন ওই নারী । এর ফলে ওই নরী বাড়িতে একাই থাকতেন। একা থাকার কারণে সুযোগে পেয়ে আসামিরা তাকে অনেক দিন যাবত উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে তাদের সঙ্গে বিধবা নারীর বাগবিতণ্ডা হয়। তখন বিধবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়। এখনও তার হাত ও পায়ে ব্যান্ডেজ রয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে শনিবার (৩ অক্টোবর) রাতে দরজা ভেঙে আসামিরা ঘরে ঢুকে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে রশি দিয়ে হাত-পা ও টেপ দিয়ে চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। বাকি তিন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এমএম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর