করোনায় আক্রান্ত তানজিন তিশা

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। রোববার (৪ অক্টোবর) রাতে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট হাতে পান তিনি। এর দুদিন আগে নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এ অভিনেত্রীর শরীরে জ্বর রয়েছে, খাবারের স্বাদ-ঘ্রাণও পাচ্ছেন না।

তানজিন তিশা বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন ভালো আছি। শরীরে খানিকটা জ্বর, সর্দি ও কাশি আছে। এছাড়া খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না।

টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তানজিন তিশা। সব ধরনের শুটিং ও কাজ বাতিল করেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর