তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন আলি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ইয়াছিন ওই এলাকার এরশাদ আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশু ইয়াছিন বাড়িতেই অবস্থান করছিল। এসময় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে সে বাড়ির পাশে থাকা তাদের ওয়ার্কশপের দোকানে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর