নারীকে বিবস্ত্র করে নির্যাতন : তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। আর ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে কমিশনের পরিচালকের (অভিযোগ ও তদন্ত) নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবে তদন্ত কমিটি। পরিদর্শনের পর আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন তারা। সোমবার (৫ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘এমন একটি ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানায়। নির্যাতনকারীরা পশুর চেয়েও খারাপ। এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এ ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর