সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় রাকিবুল রিমান্ডে

সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজু। আর এ ঘটনায় রাকিবুলকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, আজ (সোমবার) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর