‘শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরুপ’ এই প্রতিপাদ্যকে সামনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি অফিস কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান, সহ সভাপতি মুহাম্মদ হাসান আলী, সহ সভাপতি মো.বাবুর হোসেন চৌধুরী, এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুলি বেগম, জেলা কমিটির কোষাধ্যক্ষ মো.শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল হক, শিক্ষা ও গবেষনা সম্পাদক মো.রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পদক মাসুদ রানা,সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো.জহুরুল হক শামীম।
বার্তা বাজার / ডি.এস