লালমনিরহাটে চাচার ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী

লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে শামসুল ইসলাম(৪৫) এর বিরুদ্ধে। গত শনিবার(৩ অক্টোবর) এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত শামসুল ইসলাম ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হারাটি গ্রামের ৯ নং ওয়ার্ডের হারাটি গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরী সম্পর্কে শামসুল ইসলামের ভাতিজি।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার দুপুরে বাবা-মা বাড়িতে না থাকায় ধর্ষক শামসুল কৌশলে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এসময় স্থানীয় দুজন মহিলা আপত্তিকর অবস্থায় ধর্ষক শামসুল ও বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে দেখেন। এসময় তারা ঘরের দরজা বন্ধ করে চেঁচামেচি করলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ধর্ষক শামসুল।

এই ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৪।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ রেজাউল ইসলাম বার্তা বাজারকে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামী শামসুল পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর