বেনাপোলে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল রঘুনাথপুর ও সরবানহুদা গ্রামে পৃথক অভিযানে ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার(৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের মোঃ সুমন মিয়ার বাড়ির রান্না ঘর ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।পরে সরবানহুদা গ্রামের মোঃ বকুল হোসেন এর বাড়ি তল্লাশি করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজাসহ সর্বমোট ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবির অভিযান টের পেয়ে দুইজন আসামী পালিয়ে যায়।

পলাতক আসামী সুমন মিয়া রঘুনাথপুর গ্রামের আলী কদর এর ছেলে ও সরবানহুদা গ্রামের মোঃ মিস্টার এর ছেলে বকুল হোসেন। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বার্তা বাজারকে জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মোট ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর