নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনা ‘ষড়যন্ত্র’ হতে পারে

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধূকে নির্যাতনের ঘটনা এথন দেশজুড়ে আলোচিত। আর এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হতে পারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, এমন বীভৎসতা ঘটনা কখনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। কেননা বিবস্ত্র করার পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করা ভয়ঙ্কার এবং কুরুচিপূর্ণ ঘটনা। আমরা তদন্ত করে বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এসময় তিনি আরও বলেন, ‘এটিকে একটি নিছক সামাজিক অপরাধ বলা যায় না! মিডিয়ায় নির্যাতনের বর্ণনা দেখলাম। ঘটনাটি দেখে আমার গা শিউরে উঠল! এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আমার কাছে এটি ষড়যন্ত্র মনে হয়েছে। তবে তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর