বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

বগুড়ার মোকামতলায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (০৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার মোকামতলা এলাকায় একটি ট্রাক তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলহক (৩৮) ও আব্দুল জলিল (৫০)।

সোমবার (০৫ অক্টোবর) বিকেলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর