কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গতকাল (সোমবার) অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা প্রকাশ্যে গুলি চালায়। অতর্কিত ওই হামলায় সিআরপিএফ ১১০ নম্বর ব্যাটালিয়নের দুই সিআরপিএফ সেনা সদস্য নিহত হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন সেনা সদস্য।
এ বিষয়ে হিন্দুস্তান টাইমস জানায়, কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে কান্দিজাল সেতুতে টহল দিচ্ছিলেন সিআরপিএফ সদস্যরা। আর তখনই হঠাত হামলা চালায় বন্দুকধারীরা।
আর এ ঘটনারে পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একই সাখে শুরু হয়েছে চিরুনি অভিযান। তবে এই হামলার পর বন্দুকধারীরা আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়েছে বলে সেনাবাহিনীর দাবি। কারও বাড়িতে তারা ঢুকেছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে তারা।
কেএস/বার্তাবাজার