জামালপুরে স্ত্রীর গণধর্ষণ মামলায় স্বামীসহ ৩ জন গ্রেফতার

জামালপুরে গণধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে ধর্ষিতার স্বামী সুজন মিয়া ও এক নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মাদারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার এম.এম সবুজ রানা জানান, মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের স্বামী সুজন মিয়ার সহযোগিতায় গেল ২২ সেপ্টেম্বর গণধর্ষণের শিকার হন তার স্ত্রী। এ ঘটনায় পাশবিক নির্যাতনের শিকার ওই স্ত্রী অভিযুক্ত স্বামী সুজন মিয়াসহ ৫জনকে আসামী করে মাদারগঞ্জ থানায় ধর্ষন মামলা করেন।

র‌্যাব সদস্যরা আজ সোমবার সকালে মাদারগঞ্জের বালিজুড়ি এলাকা থেকে ঘটনার মূল হোতা ধর্ষক নূরনবীকে ও জামালপুর সদর উপজেলার দিকপাইত থেকে নির্যাতিতার স্বামী সুজন মিয়া ও আরেক নারী সহযোগী রাজিয়া বেগমকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ছবি ক্যাপশন : জামালপুর- স্ত্রীর গনধর্ষণ মামলায় স্বামীসহ গ্রেফতারকৃত ৩ জন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর