বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানের কোলা ইউনিয়নে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সামাজিক সংগঠন একতা সমাজ কল্যাণ সংঘের ব্যানারে ছাতিয়ানতলী স্কুলের সামনের রাস্তায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন সিরাজদিখান ও শ্রীনগর থানার বেশ কয়েকটি গ্রামের মানুষ।

মানববন্ধনে অংশ নেন ছাত্রলীগ নেতা রনি চৌধুরী, সাবেক ইউপি সদস্য আলি হোসেন, আলি আক্কাস হাওলাদার, মোক্তার হোসেন, লক্ষীকান্ত ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনি পেশার সাধারণ মানুষ।

মানববন্ধন শেষে প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। যা দেখে সমাজের অন্যান্য বিপথগামী যুবকরা এ ধরনের ন্যক্কারজনক কাজ করতে সাহস না পায়।

বক্তারা আরো বলেন, সমাজের এই হায়েনাদের থামাতে হবে। এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে, আমরা বাকরুদ্ধ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা এর সঠিক বিচার চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন একতা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা শেখ মাসুম, সাকিল, সাহিন আজাদ, শেখ সাহিন, রাফিজ, মিদুল, মিলন, ইমন, সৈকত, রাহিম, মিলন, মেহেদী, ইনামুল, নিলয় প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর