পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে নীলফামারীতে মহাসড়ক অবরোধ

রংপুরে মেট্রোপলিটন ও জেলা ট্রাফিক পুলিশ সদস্য কর্তৃক সড়ক পরিবহন শ্রমিকদের কাছে চাঁদাবজি ও হয়রানির প্রতিবাদে সৈয়দপুরে মহাসড়ক অবরোধ করা হয়।

রবিবার (৫ অক্টোবর) সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা সৈয়দপুর-রংপুর এবং সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে উভয় মহাসড়কে যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনে থাকা বিভিন্ন বয়সী যাত্রীরা মারাত্নাক দূর্ভোগের মধ্যে পড়েন। পরে নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে দেন পরিবহন শ্রমিকরা।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: মমতাজ আলী অভিযোগ করেন জানান, রংপুর মেট্রোপলিটন ও জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট বেশ কিছু দিন যাবত রংপুর মহনগরীর মেডিকেল মোড়ে বসে নীলফামারী জেলার বাস-মিনিবাস, মাইক্রোবাস, কার, পিকআপ শ্রমিকের কাছে চাঁদাবাজি করছেন। এতে পরিবহন শ্রমিকরা তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সামান্য অজুহাতে মামলা দিয়ে নানা রকম হয়রানি করে আসছে। শুধু তাই নয় পরিবহন শ্রমিকদের কাছে দাবিকৃত উৎকোচ না পেয়ে রংপুরে ট্রাফিক সার্জেন্টরা গাড়ি রিকুইজিশনের হুমকি দিয়ে চাঁদাবাজি করছেন। ট্রাফিক পুলিশের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডে নীলফামারী জেলার সকল পরিবহনের শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েন।

সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-রংপুর ও সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওপর এলোমেলোভাবে গাড়ি লাগিয়ে অবরোধ সৃষ্টি কারণে উল্লিখিত মহাসড়কে সকল রকম চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত বিভিন্ন রকম যানবাহন আটকা পড়ে। অবরোধ চলাচলে সৈয়দপুর কেন্দ্রী বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে এক সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশ করা হয়।

এতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মতাজ আলী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপ-কমিটির সম্পাদক মো: মানিক মিয়া প্রমূখ বক্তব্য দেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর