মাগুরার মহম্মদপুর উপজেলায় সনাতনধর্মীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সরকারি আর্থিক অনুদানের ১৯ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ সময় আরো ৫০০ কেজি চাউল বিতরন করা হয়।
আজ (৫ অক্টোবর) সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মন্দির ও মন্ডপ কর্তৃপক্ষের কাছে আসন্ন দুর্গা পূজার সরকারি অনুদানের চেক প্রদান করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার এমপি।
জানা গেছে, এ বছর উপজেলায় ১১৪ টি মন্দির ও মন্ডপে শ্রী শ্রী দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাবুখালী ৩৪টি, বিনোদপুরে ১৩টি, দীঘা ১৬টি, রাজাপুর ১৩টি, পলাশবাড়িয়া ১৪টি, নহাটা ১৪টি, বালিদিয়া ৩টি ও মহম্মদপুর সদরে ৭টি, পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বেবি নাজনীন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, আমিনুর রহমান কলেজ অধ্যক্ষ বিপ্লক রেজা বিকো, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্রীকান্ত বিশ্বাস, সাধারন সম্পাদক শ্রী কানু তেওয়ারী প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস