পাবনায় অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

পাবনায় একটি বিদেশী রিভালবার দুই রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট ও নগদ অর্থসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকা হতে মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ শিশির আলী (২২), এবং মানিকনগর পূর্বপাড়ার মোঃ মতিয়ার আলীর ছেলে মোঃ মারুফ ইসলাম (১৯) কে অস্ত্রসহ আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, এলাকার চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী তারা, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা ঈশ^রদী থানায় একটি এজাহার দায়ের করা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর