শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বরিশাল সার্কিট হাইজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী ও ইউনিসেফের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ প্রমুখ।
বার্তাবাজার/অমি