ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার রাজাপুর বাজারের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুর রহমান শাহীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান, সাধারন সম্পাদক প্রভাষক জামিল হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোর্শেদ মন্ডল, সাধারন সম্পাদক সুমন সরকার, রাজাপুর ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল মন্ডল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, চেয়ারম্যান আব্দুস সালাম খানের দলীয় ও সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ সম্মানহানি ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি কুচক্রীমহল। সম্প্রতি ওই মহল বড়াইগ্রামে গ্রামপুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ শীর্ষক শিরোনামে একটি সংবাদ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন পত্রিকাকে প্রভাবিত করে গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামের বাসিন্দা সুবেল ভূঁইয়া নামের একটি ছেলের দেয়া মিথ্যা তথ্যের আলোকে পত্রিকায় লিখেছেন, চেয়ারম্যানের প্রতিনিধির চাহিদামতো টাকা দিতে না পারায় আমাকে নিয়োগ দেয়া হয়নি। আসলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা কেনোনা সুবেল ভূইয়া গ্রাম পুলিশের চাকরীর জন্য আবেদনই করেন নাই। মানহানিকর ও মিথ্যা তথ্যের আলোকে সংবাদ পরিবেশন না করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান বক্তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর