করোনায় দেশে একদিনে আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ২৭ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ১ হাজার ৪৪২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর