নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানিসহ দেশব্যাপী উদ্বেগজনক ধর্ষণের প্রতিবাদে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সম্মিলিত ছাত্র-জনতা।
আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তঅংশগ্রহণ বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র-জনতা জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকে।
গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে ছাত্র অধিকার পরিষদের নেতারা জানিয়েছেন।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।
বার্তাবাজার/কে.জে.পি